কলাপাড়ায় ওয়াস সমবায় সমিতির সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় ওয়াস সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় ওয়াস সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট উদ্যেক্তাদের নিয়ে ওয়াস সমবায় সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া পৌরসভা হলরুমে বৃহস্পতিবার সকালে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ওয়াস সমবায় সমিতির সভাপতি আবুল বাশার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন, আশা’র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ফারুখ হোসেন, স্যানিটেশন উদ্যেক্তা বিউটি বেগম, মনির আহম্মেদ, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং অফিসার মো. শরিফুল ইসলাম খান, -হোপ ফর দি পুওরেষ্ট কলাপাড়া শাখার মার্কেট ভেলপমেন্ট অফিসার মোঃ জান্নাতুল নাঈম। সভায় সদস্য সংখ্যা বৃদ্ধি, গুনগতমানের পণ্য তৈরি অব্যহত রাখা, সঞ্চয় বৃদ্ধি করা সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!