কলাপাড়ায় লোন পাইয়ে দেয়ার নামে অর্থ আত্মসাৎ ও প্রতারনার অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় লোন পাইয়ে দেয়ার নামে অর্থ আত্মসাৎ ও প্রতারনার অভিযোগ

কলাপাড়ায় লোন পাইয়ে দেয়ার নামে অর্থ আত্মসাৎ ও প্রতারনার অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া বিআরডিবি অফিসের কর্মী পরিচয়ে লোন পাইয়ের দেয়ার নামে অর্থ আত্মসাৎ ও প্রতারনার অভিযোগে দায়েরকৃত মামলা আমলে নিয়ে অভিযুক্ত লাইজু আক্তার (৪৫)’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত বৃহস্পতিবার (৭এপ্রিল) এ আদেশ জারি করেন।

এর আগে উপজেলার ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আলতাফ হোসেন পৌরশহরের এতিমখানা এলাকার মৃত সাহেব আলী তালুকদারের মেয়ে লাইজু’র বিরুদ্ধে বিআরডিবি’র ১০ লক্ষ টাকা লোন পাইয়ে দেয়ার প্রলোভনে ১ লক্ষ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেন। যা কলাপাড়া থানার ওসি (তদন্ত) কে তদন্ত করার নির্দেশ দেন আদালত।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান বলেন, ’লাইজু ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট নিজেকে বিভিন্ন সময় এনজিও কর্মী বা বিআরডিবি’র কর্মী পরিচয়ে তাদের লোন পাইয়ে দেয়ার কথা বলেন। এবং লোন পাওয়ার প্রাথমিক শর্ত হিসেবে অগ্রিম স য় জামানত জমা দিতে বলেন। এভাবে বাদীর পুত্র মুদি ব্যবসায়ী জুবায়েরকে ১০ লক্ষ টাকা লোন পাইয়ে দেয়ার জন্য অগ্রিম ১ লক্ষ ১৫ হাজার টাকা হাতিয়ে নেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!