সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমির নামজারি নিয়ে জালিয়াতির অভিযোগ, বিচারের দাবিতে বি ক্ষো ভ কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম
কলাপাড়ায় মসজিদের ইমামের সর্বস্তর হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র

কলাপাড়ায় মসজিদের ইমামের সর্বস্তর হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় অধিগ্রহণের অবকাঠামোর ক্ষতিপুর টাকা বাড়িয়ে দেয়ার নাম করে  মসজিদের ইমামের সর্বস্তর হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ঘটনাটি ঘটেছে উপজেলার চরচান্দুপাড়া গ্রামে।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নে জমাজমি বাংলাদেশ সরকার মহাউন্নয়ন পায়রা সমুদ্র বন্দর নির্মানের জন্য অধিগ্রহণ করেন। এ সুযোগ কাজে লাগিয়ে একদল প্রতারক চক্র অসহায় মানুষদেরকে ভুল বুঝিয়ে ক্ষতিপুরনের টাকা বাড়িয়ে দেয়ার নাম করে কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। চরচান্দুপাড়া জামে মসজিদের ইমাম কারী মোঃ নিজাম উদ্দিন খানের ঘরবাড়ী অবকাঠামো অধিগ্রহনের আওতায় গেলে স্থানীয় ভুমিদস্যু প্রতারক মাজাহারুল ইসলাম দিপু (৩২), জামাল মল্লিক (৫২), ইমাম কারী মোঃ নিজাম উদ্দিন খানের অবকাঠামো ক্ষতিপুরনের টাকা বাড়িয়ে দেয়ার নাম করে কৌশলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয়। ওই টাকা নেয়ার পর মাজহারুল দিপু নিজাম উদ্দিন খানের আবাসনে ঘর পাইয়ে দেয়ার নামে করে ৫ মে ২২ তারিখে দু’ লক্ষ টাকা দাবী করে। নিজাম উদ্দিন খান ওই টাকা দিতে অস্বীকার করে। তার কাজ থেকে একটি অলেখা রেফ কাগজে ও নিজাম উদ্দিন খান এর নামের শাহজালাল ইসলামী ব্যাংক খেপুপাড়া শাখার হিসাব নম্বর ২০০১১২১০০০২৫৭৯৮ চেক পাতা নম্বর০০০০০০২ জোর পূর্বক স্বাক্ষর করে নেয়। পরে দু’ লক্ষ টাকা চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় প্রতারকচক্র নিজামের স্বাক্ষরিত কাগজও চেক পাতায় ব্যবহার করে মুল্যবান জামানত সৃষ্টি করার জন্য ভয়ভীতি প্রর্দশন করে। এর পরিপ্রেক্ষিতে কারী মোঃ নিজাম উদ্দিন খান কোনো উপায়ান্ত না পেয়ে গত২৩ মে সোমবার কলাপাড়া থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগ পেয়ে অফিসার ইনচার্জ মো, জসিম উপ- পরিদর্শক সৈয়দ মাওলা প্রিন্সকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেন।

উপ-পরিদর্শক সৈয়দ মাওলা প্রিন্স মঙ্গলবার সকাল সরেজমিনে পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে অভিযুক্ত মোঃ মাজাহারুল ইসলাম দিপু মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা জামাল মল্লিক জানান, আমার ছেলের কাজ থেকে চান্দুপাড়া গ্রামের অনেক লোকজন সামান্য কিছু মুনাফায় টাকা নিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!