শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, হাতেনাতে আ’ট’ক শ্রম পরিদর্শক আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মা/ন/ব/ব/ন্ধ/ন খাল নেই, রাস্তা নেই-গঙ্গামতিতে আড়াই কোটি টাকার গার্ডার সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন পরিবারের সন্ধানে পথে পথে ঘুরছেন ৭০ বছরের কুলসুম, ফিরতে চান স্বজনদের কাছে কলাপাড়ার লালুয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত কলাপাড়ায় আঘাত পেয়ে চিৎকার করায় শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক মধ্যরাতে শেষ হচ্ছে সমুদ্র ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা,চলছে জেলেদের শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় শিশু রাইয়ানকে হ/ত্যার আগে সারা রাত জেগে ঘাতক আলআমিন ই’য়া’বা সেবন করেছে ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন প্রশাসন কলাপাড়ায় প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বঙ্গবন্ধুর প্রত্যাশা অনুযায়ী পুলিশ হবে জনগনের পুলিশ’-আইজিপি

বঙ্গবন্ধুর প্রত্যাশা অনুযায়ী পুলিশ হবে জনগনের পুলিশ’-আইজিপি

গোফরান পলাশ:

পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ
পাটোয়ারী বলেছেন, ’জাতির জনক বঙ্গবন্ধুর প্রত্যাশা অনুযায়ী পুলিশ হবে জনগনের পুলিশ। প্রনিধানযোগ্য এ নির্দেশনানুযায়ী মুজিব বর্ষকে সামনে রেখে সারা বর্ষ জুড়ে জনগনের সাথে আরও মিথস্ক্রিয়ার মাধ্যমে পুলিশী ভীতি দুর করে জনগন যাতে প্রত্যাশিত সেবাটি পেতে পারে সেজন্য পুলিশকে মানসিক ও নৈতিক ভাবে গড়ে তোলা হচ্ছে।’

সোমবার দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনস্ এ নবনির্মিত আধুনিক অস্ত্রাগার উদ্বোধন, পুলিশ অফিসার্স মেস এর ভিত্তি পস্থর স্থাপন, পুলিশ লাইন্স মাল্টিপারপাস হল রুম এর ভিত্তি পস্থর স্থাপন ও জেলা ট্রাফিক অফিস এর ভিত্তি প্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ’দেশে জঙ্গীবাদ একেবারে নির্মূল না হলেও কার্যকরীভাবে নিয়ন্ত্রন হয়েছে বলেই বাংলাদেশের জঙ্গীবাদ বিরোধী কর্মকান্ড বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে পুলিশ।’

অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার মইনুল হাসান, পৌর মেয়র মহিউদ্দীন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, জেলা আ’লীগ সভাপতি কাজী আলমগীর, সম্পাদক আবদুল মান্নান সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ও জেলার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এরপর বিকেলে পুটয়াখালী পুলিশের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন আইজিপি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!