বঙ্গবন্ধুর প্রত্যাশা অনুযায়ী পুলিশ হবে জনগনের পুলিশ’-আইজিপি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
বঙ্গবন্ধুর প্রত্যাশা অনুযায়ী পুলিশ হবে জনগনের পুলিশ’-আইজিপি

বঙ্গবন্ধুর প্রত্যাশা অনুযায়ী পুলিশ হবে জনগনের পুলিশ’-আইজিপি

গোফরান পলাশ:

পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ
পাটোয়ারী বলেছেন, ’জাতির জনক বঙ্গবন্ধুর প্রত্যাশা অনুযায়ী পুলিশ হবে জনগনের পুলিশ। প্রনিধানযোগ্য এ নির্দেশনানুযায়ী মুজিব বর্ষকে সামনে রেখে সারা বর্ষ জুড়ে জনগনের সাথে আরও মিথস্ক্রিয়ার মাধ্যমে পুলিশী ভীতি দুর করে জনগন যাতে প্রত্যাশিত সেবাটি পেতে পারে সেজন্য পুলিশকে মানসিক ও নৈতিক ভাবে গড়ে তোলা হচ্ছে।’

সোমবার দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনস্ এ নবনির্মিত আধুনিক অস্ত্রাগার উদ্বোধন, পুলিশ অফিসার্স মেস এর ভিত্তি পস্থর স্থাপন, পুলিশ লাইন্স মাল্টিপারপাস হল রুম এর ভিত্তি পস্থর স্থাপন ও জেলা ট্রাফিক অফিস এর ভিত্তি প্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ’দেশে জঙ্গীবাদ একেবারে নির্মূল না হলেও কার্যকরীভাবে নিয়ন্ত্রন হয়েছে বলেই বাংলাদেশের জঙ্গীবাদ বিরোধী কর্মকান্ড বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে পুলিশ।’

অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার মইনুল হাসান, পৌর মেয়র মহিউদ্দীন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, জেলা আ’লীগ সভাপতি কাজী আলমগীর, সম্পাদক আবদুল মান্নান সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ও জেলার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এরপর বিকেলে পুটয়াখালী পুলিশের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন আইজিপি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!