ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন

ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকিরের নামে ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। ওই অপপ্রচারের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন ফকির বলেন, গত ১৭ বছর ফ্যাসিষ্ট আওয়ামীলীগের নির্যাতন, হামলা ও মামলার স্বীকার হয়ে বিএনপি দলকে সুসংগঠিত করে রেখেছি। কিন্তু আমার বিরুদ্ধে দলের একটি মহল নানাভাবে গভীর ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নির্বাচন বানচাল করতে উপজেলা বিএনপির সকল ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদককে ডেকে মিটিং করেছি। কিন্তু আমার দলের কিছু নেতা ওই বেঠকের কথোপকথনের রেকডিং শেষে এডিট করে আমাকে সামাজিক ও দলীয়ভাবে হেনেস্থা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়। ওই চক্রই গত তিন মাস আগের একটি শালিস বৈঠকের ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। বিভিন্ন ফেইক আইডি দিয়ে ভিডিও ছেড়ে আমাকে সামাজিক ও রাজনীতিকভাবে হেনেস্থা করছে এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় আমার বক্তব্য বিকৃতি করে প্রচার করছে। এমন কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আমি দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, কামরুজ্জামান হিরু, উপজেলা যুবদল সভাপতি কবির উদ্দিন ফকির, তোফাজ্জেল হোসেন, মতিউর রহমান মানিক, মাইনুদ্দিন মামুন ও মোঃ ফারুক মৃধা প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!