কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ

কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে সামাজিক সংগঠন “নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন” এর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার ধুলাসার ইউনিয়নের ১নং ওয়ার্ডে সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রায় ২৬টি অসচ্ছল পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে সেহরি ও ইফতারের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

সংগঠন সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রতিষ্ঠিত নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন এলাকার তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছাড়াও সংগঠনের সদস্যরা মসজিদের রাস্তা সংস্কার, এলাকার রাস্তাঘাট মেরামত এবং ঈদ ও কোরবানির সময় বিনামূল্যে সামিয়ানা ও ঈদগাহ মাঠের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন।

সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ হাসান জাহিদ বলেন, “মানবিক কাজে তরুণদের সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিবছর রমজানে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।”

সংগঠনের সভাপতি মোবাশ্বের আলী বলেন, “রমজান মাসে অনেক অসচ্ছল পরিবার ঠিকমতো সেহরি ও ইফতার করতে পারে না। তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য থেকেই আমাদের এই উদ্যোগ। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আগামী দিনে আরও বেশি পরিবারকে সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।”

সহায়তা পাওয়া কয়েকজন উপকারভোগী জানান, রমজান মাসে সংসার চালানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের সহযোগিতা তাদের জন্য অনেক উপকার বয়ে আনে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া থাকলে ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!