কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ কলাপাড়ায় অটোচালককে পি’টি’য়ে জ’খ’ম, থানায় অভিযোগ কলাপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন, সভাপতি ইউসুফ-সম্পাদক জাবেদ মানবিক ও সামাজিক কাজে আত্মপ্রকাশ করল ‘ব্লাড ফর লাইফ’ স্বেচ্ছাসেবী সংগঠন
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল

কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল

আপন নিউজ ডেস্ক কলাপাড়ায় কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) পৌর শহরের ‘আড্ডা খানা’ রেস্টুরেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কলাপাড়া এই অনুষ্ঠানের আয়োজন করে।

পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ে অনুষ্ঠানটি সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা কলাপাড়া উপজেলায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে ঐক্য ও পেশাগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি স্থানীয় দরিদ্র মেধাবী শীক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক আল মামুন জসিম বলেন:” সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারষ্পরিক পরিচয় ও মতবিনিময় সভার মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এই ফোরামের মাধ্যমে কলাপাড়ায় কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতার সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে।”

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, আমিনুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (প্রশাসন), আরএনপিএল। আজিমুর রহমান উপ-ব্যবস্থাপক,পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র।ওবায়দুল হক,ম্যানেজার, সোনালী ব্যাংক, মেহেদী হোসেন সোহাগ, সহকারী পরিচালক, পায়রা বন্দর কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম, সহকারী পরিচালক, পায়রা বন্দর কর্তৃপক্ষ, সুমন, সরকারি মোজাহার উদ্দিন কলেজ, জাহিদুল ইসলাম,বিসিপিসিএল মাহমুদ হাসান রিপন, বিসিপিসিএল, আলী আশরাফ , ইসলামী ব্যাংক, মাসুদ ইসলামী ব্যাংক, আসাদুজ্জামান ,অগ্রণী ব্যাংক, কলাপাড়া, পলাশ হোসেন, সোনালী ব্যাংক, কলাপাড়া, জহিরুল ইসলাম (সমাজসেবা অফিসার, কলাপাড়া) সহ স্থানীয় বিভিন্ন দপ্তরে কর্মরত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাবেক প্রায় ৩৫ জন শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!