কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল
কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (সিপিপি) স্বেচ্ছাসেবক ও ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি (ডব্লিউডিএমসি) সদস্যদের অংশগ্রহণে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কমিউনিটি পর্যায়ের প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার, ঝুঁকিপূর্ণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয় এবং দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়া নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি লিডার আবু তালেব ইভান, যিনি প্রশিক্ষণটি পরিচালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন THRIVE প্রকল্পের প্রজেক্ট অফিসার মিল্টন সরদার এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর তুষার বারৌ, লাখাইন ও আল-আমিনসহ অন্যান্য কর্মীবৃন্দ।

ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি লিডার আবু তালেব ইভান বলেন, “উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য একটি বড় বাস্তবতা। তাই কমিউনিটির মানুষকে আগাম প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ স্বেচ্ছাসেবকদের আরও দক্ষ করে তুলবে এবং দুর্যোগের সময় তারা মানুষের পাশে দাঁড়াতে পারবে।”

THRIVE প্রকল্পের প্রজেক্ট অফিসার মিল্টন সরদার বলেন, “কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও প্রস্তুতি বাড়ানোই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যরা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরাও তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের বাস্তব পরিস্থিতিতে কাজ করার আত্মবিশ্বাস বাড়ায় এবং দুর্যোগের সময় কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে।

উল্লেখ্য, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের THRIVE প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ঝুঁকি হ্রাস, সচেতনতা বৃদ্ধি এবং একটি সহনশীল ও প্রস্তুত কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!