কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন | আপন নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি
কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন

কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি ইঞ্জিন চালিত মাছধরা নৌকায় পেট্রোল ঢেলে পুরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে নৌকা ও নৌকায় থাকা জাল, ইঞ্জিন পুরে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। ১১ মার্চ বুধবার তারাবির নামাজের সময় সৈকতের ঝাউবন এলাকায় এ ঘটনা ঘটেছে। কে বা কাহারা আগুন দিয়েছে, কেন দিয়েছে তা এখনো উদঘাটন করা যায়নি।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানা যায়, কুয়াকাটা সমুদ্র সৈকতের পুর্বদিকে ঝাউবন এলাকায় ছোট্ট ইঞ্জিন চালিত নৌকা দিয়ে প্রতিদিনের মত মাছ শিকার শেষে বুধবার বিকেলে সৈকতে নৌকা-জাল রেখে বাসায় চলে যায় জেলে কালাম সহ অন্যান্যরা। তারাবির নামাজ শেষে তারা জানতে পারেন কে বা কারা নৌকায় আগুন দিয়েছে। পরে গিয়ে দেখতে পান পুরে ছাই হয়ে গেছে।

নৌকার মালিক মহিবুল মল্লিক জানান, রাতে তিনি সমুদ্রে মশারী জাল দিয়ে চিংড়ির রেনু ধরছিল। হঠাৎ দেখতে পান নৌকায় আগুন জ্বলছে। দৌড়ে গিয়ে অন্য জেলেদের সহায়তায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।ততক্ষণে আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। এ সময় নৌকার পাশে একটি পেট্রোলের খালি বোতল পাওয়া গেছে।

মহিবুল আরো বলেন, নৌকাটি তিনি মাসিক হিসেবে ভাড়া দিয়েছেন। ভাড়াটিয়া মালিক কালাম এ নৌকায় ইলিশ সহ সাদা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছিল। এ ঘটনায় নৌকা, জাল ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রমজানের শেষের দিকে তাদের এমন ক্ষতি কিভাবে পুষিয়ে নিবেন তা নিয়ে চিন্তিত ক্ষতিগ্রস্ত জেলেরা।

প্রত্যক্ষদর্শিরা জানান, সমুদ্র সৈকতে মাছধরা নিয়ে জেলেদের মধ্যে দন্দের কারণে মারামারির ঘটনা ঘটলেও নৌকা জাল আগুন দিয়ে পুরিয়ে ফেলার ঘটনা তারা এই প্রথম প্রত্যক্ষ করেছেন। এতে তারা অবাক হয়েছেন।

কুয়াকাটা সৈকতে বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী মো: নজরুল ইসলাম বলেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে। কিন্তু তার সম্পদ এভাবে পেট্রোল দিয়ে পুরিয়ে দেয়ার মত জঘন্য কাজ আর হতে পারে না। এতে নিঃশ্ব হয়ে গেছে কয়েকটি জেলে পরিবার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!