শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি

কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা কিছু ল্যাব ও ক্লিনিকের চিকিৎসকের কাছে প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনই একটি অভিযোগ করেছেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা গ্রামের বাসিন্দা মোঃ লোকমান হাওলাদার।

লোকমান হাওলাদার অভিযোগ করে বলেন, তার স্ত্রী আকলিমা বেগমকে কলাপাড়ার মেডিসিন স্কয়ার হাসপাতালে সিজার অপারেশনের জন্য নেওয়া হলে ডাঃ অনুপ কুমার সরকারে ভুল চিকিৎসা ও প্রতারণার শিকার হন তারা। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে ডাঃ অর্পিতা রায়ের কাছে গেলে তিনি রোগীর অবস্থা ভালো নয় বলে দ্রুত সিজার অপারেশন করানোর পরামর্শ দেন। তিনি বলেন, বরিশাল থেকে বড় ডাক্তার এনে অপারেশন করাতে পারবেন। পরে টাকার অভাবে সেদিন চলে গেলেও পরবর্তীতে ফোন করে আবার ক্লিনিকে আসতে বলা হয় এবং পরে টাকা দিলেও হবে বলে জানানো হয়।

লোকমানের দাবি, সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে ডাক্তার জসিম উদ্দিনকে এনে রক্তক্ষরণ বন্ধ করা হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ডাঃ অনুপ কুমার সরকারের স্ত্রী ডাঃ অর্পিতা রায়। তিনি বলেন, রোগী ও তার স্বজনরা চিকিৎসক সম্পর্কে জেনেই ক্লিনিকে ভর্তি হয়েছেন। অপারেশনের পর মা ও নবজাতক দুজনেই সুস্থভাবে বাড়ি ফিরেছেন।

তিনি আরও বলেন, রোগীর স্বজনদের সঙ্গে ১৩ হাজার ৫০০ টাকায় সিজারের চুক্তি হয়েছিল। তবে তারা ১১ হাজার টাকা দিয়েছেন। ওষুধ ও বেড ভাড়াসহ এত কম টাকায় সিজার করা সম্ভব নয়। টাকা না দেওয়ার উদ্দেশ্যেই তারা মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!