আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা – আপন নিউজ

শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা
আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা

আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার গাজীপুর বন্দরের বাঁধঘাট এলাকার ৭টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পরেছেন। ক্ষতি পুরণে সরকারীভাবে আর্থিক সহায়তার দাবী।

জানাগেছে, আমতলী উপজেলার গাজীপুর বন্দরের বাঁধঘাট এলাকায় বুধবার সন্ধ্যায় একটি চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ছুটে আসে। স্থানীয় ও দমকল বাহিনীর লোজন ঘন্টাখানে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষনে হাসান, দুলাল, আমির, আব্দুর রাজ্জাক, হালিম ও হানিফের দোকান পুড়ে ছাই এবং চারটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী মোঃ নুরুজ্জামান মিয়া বলেন, চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ও স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীই এ ব্যবসার আয় দিয়ে তাদের সংসার জীবন চলতো, এখন আর তাদের কিছুই রইল না।

ব্যবসায়ী ফোরকান বলেন, মোর আর কিছুই রইল না। মুই এ্যাহন ক্যামনে সোংসার চালামু, হেইয়া কইতে পারি না। আল্লায় মোর এ্যামন ক্ষতি ক্যান হরলে।

আমতলী দমকল বাহিনীর ওয়ার হাউস ইন্সেপেক্টর মোঃ হানিফ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদুত্যিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, দমকল বাহিনী ও স্থানীয়দের সঙ্গে গিয়ে পুলিশ আগুন নেভাতে সহায়তা করেছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তারা আবেদন করলে সরকারীভাবে আর্থিক সহায়তা করা হবে।

বরগুনা-১ আসনের সাংসদ মাওলানা মাহমুদুল হোসাইন অলী উল্লাহ বলেন, ঢাকায় থাকায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কাছে যেতে পারছি না। ব্যবসায়ীদের ক্ষতি পুরণে আর্থিক সহায়তা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!