কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ‘বহু-অংশজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্লাটফর্ম’-এর একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় এবং উত্তরণ-এর বাস্তবায়নে বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় কলাপাড়া উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ আব্বাস উদ্দিন, কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম, উপজেলা সমবায় অফিসার মোঃ আব্বাস উদ্দিন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার মোছা. তাছলিমা বেগম, লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, কলাপাড়া উপজেলা মৎস্যজীবী নেটওয়ার্কের সহ-সভাপতি আবুল কালাম, সাংবাদিক মিলন কর্মকার রাজু, এস এম আলমগীর হোসেন, নেটওয়ার্কের সাইদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ফিশনেট প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন মোঃ শাহজাহান আলী, টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড), ফিশনেট প্রকল্প, উত্তরণ। তিনি প্রকল্পের অগ্রগতি তুলে ধরে কুয়াকাটা পৌর খাল ও চরবিজয় সংলগ্ন এলাকাকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা, ভূমিহীন জেলেদের মধ্যে খাস জমি বরাদ্দ, সরকারি জলমহল মৎস্যজীবী সমবায় সমিতির নিকট ইজারা প্রদান, কুয়াকাটা, মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন, জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জেলে গোষ্ঠীর অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আপু সাহা, ফিশনেট প্রকল্পের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গত ১০ মার্চ ফিশনেট প্রকল্পের উদ্যোগে ১৮১টি সমুদ্রগামী জেলেদের নৌকায় জীবনরক্ষাকারী ও বর্জ্য ব্যবস্থাপনা সরঞ্জাম বিতরণ করা হয়েছে, যা জেলেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের জন্য তিনি উত্তরণকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, উপজেলার ২৩৫টি জলমহলের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা রয়েছে এবং সেগুলো মৎস্যজীবী সমবায় সমিতির নিকট ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নতুন মৎস্যজীবী সমবায় সমিতি গঠনেরও আহ্বান জানান। কুয়াকাটা পৌর খাল ও চরবিজয় এলাকায় মৎস্য অভয়াশ্রম ঘোষণার উদ্যোগেও তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং এ সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে থাকার বিষয়ে সম্মতি প্রদান করেন।

এ সময় তিনি কলাপাড়ার সাংবাদিকদের সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করায় উত্তরণ-ফিশনেট প্রকল্পকে ধন্যবাদ জানান।

সভাটি সঞ্চালনা করেন উত্তরণ-এর এরিয়া ম্যানেজার মোঃ আবু এমরান। এতে সহযোগিতা করেন শেখ শামীম আহমেদ ও মিজানুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর (এফএফ), ফিশনেট প্রকল্প, উত্তরণ, কলাপাড়া।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!