মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপন নিউজ অফিস।। বিশ্ব নবীর অপমান সইবে না- রে মুসমান। শ্লোগানে মুখরিত কলাপাড়া।

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত মা আয়েশা সিদ্দিকা (রাযিঃ)- এর মর্যাদা ও শানের বিরুদ্ধে ভারতের ক্ষমতাশীন উগ্রবাদী দল বিজিপি’র দু’ জন কুলাঙ্গার মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের অবমাননামুলক বক্তব্যের প্রতিবাদে কলাপাড়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শুক্রবার জুম্মার নামাজবাদ কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে ইমাম মুয়াজ্জিন কল্যান সমিতি ও কওমী ওলামা ঐক্য পরিষদ উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রর্দখিন শেষে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে মুফতী মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হযরত মাওলানা মাসুম বিল্লাহ রুমি সভাপতি ইমাম মুয়াজ্জিন কল্যান সমিতি, হযরত মাওলানা নিজামউদ্দিন ফয়েজী ইমাম ও খতিব, এতিমখানা জামে মসজিদ, হযরত মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, ইমাম ও খতিব বাইতুল্লাহ জামে মসজিদ চৌরাস্তা, হযরত মাওলানা মোস্তাফিজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা, মাওলানা নজরুল ইসলাম আলমদিনা জামে মসজিদ,
মুফতি মাওলানা সিহাব উদ্দিন, মদিনাবাগ জামে মসজিদ, উপদেষ্টা ইমাম মুয়াজ্জিন সমিতির আল আমিন সরদার।

সভা পরিচালনা করেন, মুফতি ফেরদাউসুলহক গাজী সাধারন সম্পাদক কলাপাড়া কওমী ওলামা ঐক্য পরিষদ ও ইমাম মুয়াজ্জিন সমিতি।

বক্তারা বলেন,বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা (ছঃ)কে নিয়ে ভারতের বিজিপি র দুজন নেতা কুরুচিপূর্ণ কটুক্তি করা কোনক্রমেই মুসলমান মেনে নিতে পারে না। প্রতিটি মুসলমান প্রান দিয়েও বিশ্বনবীর সম্মান রক্ষা করবো করতে হবে। সভাপতির বক্তব্যে মুফতি সাইদুর রহমান বলেন, মুসলমানদের চিন্তা – চেতনায় আঘাত করা কোনভাবেই কাম্য নয়। মহানবী(সঃ)কে নিয়ে এ ধরনের ঔদ্ধ্যপুর্ন আচরন মুসলমন কখনই মেনে নেবে না।

এছাড়াও সমাবেশে বক্তারা সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহবান জানান। পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!