কলাপাড়ায় চাঁদার দাবিতে দিনমজুরি কে আটকে নির্যাতন; “৯৯৯” এ ফোনে রক্ষা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় চাঁদার দাবিতে দিনমজুরি কে আটকে নির্যাতন; “৯৯৯” এ ফোনে রক্ষা

কলাপাড়ায় চাঁদার দাবিতে দিনমজুরি কে আটকে নির্যাতন; “৯৯৯” এ ফোনে রক্ষা

আপন নিউজ অফিস।। কলাপাড়ায় ৫ লক্ষ টাকার চাঁদার দাবিতে দিনমজুরি মোঃ ফারুক মৃধা কে মৎস্য ঘেরে আটকে নির্যাতন অভিযোগ পাওয়া গেছে। জরুরী সেবা “৯৯৯” এ ফোনে রক্ষা পেয়েছেন তিনি।

শনিবার বেলা ১২ টায় উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এমন অভিযোগ করে রবিবার বিকেলে কলাপাড়া সাংবাদিক ফোরামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগকারী মো: ফারুক মৃধা উল্লেখ করেন, আমি শনিবার ১৮ জুন ধানখালী কলেজ বাজার থেকে মোটরসাইকেল যোগে বাবু মৃধার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, এমন সময় বাবু মৃধা ও আমির হোসেন সহ ৩/৪ জন মোটরসাইকেল থামিয়ে এলোপাথালী ভাবে চড় থাপ্পড় মেরে ধানখালী গ্রামের মৎস্য ঘেরের বাসায় নিয়ে রুমের ভিতরে আটকে মারধর করে ৫ লাখ টাকা দাবি করে। লাঠি দিয়ে পিঠে লাঠি দিয়ে পেটাতে থাকে, আমি কোন উপায় না পেয়ে ওই টাকার জন্য আমার স্ত্রীর মোবাইল ফোন দিয়ে টাকা নিয়ে আসতে বললে তিনি জরুরী সেবা “৯৯৯” ফোন করে, ওই দিন বিকেলে কলাপাড়া থানা থেকে পুলিশ আসলে তারা টের পেয়ে তারা ছিটকে পড়ে, পর পুলিশের সহযোগিতায় ওই মৎস্য ঘেরের বাসা থেকে উদ্ধার করে বাসায় পৌঁছিয়ে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মোঃ বাবু মৃধার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত (ওসি) মো: জসীম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!