মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মতবিনিময় সভা বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
আমতলীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন; তিন লক্ষ টাকার ক্ষতি

আমতলীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন; তিন লক্ষ টাকার ক্ষতি

আমতলী প্রতিনিধি।। দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুকুর মালিক মোঃ ফারুক হাওলাদার এমন অভিযোগ করেন। এতে তার তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কেওয়াবুনিয়া গ্রামে সোমবার রাতে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জানাগেছে, উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের ফারুক হাওলাদার তার পুকুরে দীর্ঘদিন ধরে গলদা চিড়িংসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ চাষ করছে। ওই পুকুরে সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। পরে তারা মাছ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেন পুকুর মালিক মোঃ ফারুক হাওলাদার। মঙ্গলবার সকালে পুকুরে মৃত্যু মাছ ভাসতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি উপজেলা মৎস্য বিভাগে খবর দেয়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলা মৎস্য বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে তার অন্তত তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পুকুর মালিক মোঃ ফারুক হাওলাদার বলেন, দুর্বৃত্তরা রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরে নিয়ে গেছে। এতে আমার তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করছি।

উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের ফিল্ড ফ্যাসিলেটেটর মোঃ আরিফুর রহমান বলেন, ধারনা করা হচ্ছে বিষ প্রয়োগে পুকুরের মাছ মারা গেছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!