জয়বায়ূ পরিবর্তনে স্থানীয়ভাবে প্রযুক্তি অভিযোজন বিষয়ক অবহিতকরণ কর্মশালা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
জয়বায়ূ পরিবর্তনে স্থানীয়ভাবে প্রযুক্তি অভিযোজন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

জয়বায়ূ পরিবর্তনে স্থানীয়ভাবে প্রযুক্তি অভিযোজন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

আমতলী প্রতিনিধি।। জয়বায়ূ পরিবর্তনে স্থানীয়ভাবে উপযুক্ত প্রযুক্তি অভিযোজন বিষয়ক গবেষনা ফলাফল অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে বে-সরকারী সংস্থা এনএসএস এর আয়োজনে এবং এডুকো বাংলাদেশের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আকন্দের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ডীন অধ্যাপক ড. আহম্মেদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, বে-সরকারী সংস্থা এনএসএস নির্বাহী পরিচালক অ্যাড.শাহাবুদ্দিন পান্না, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, সমবায় কর্মকর্তা মোঃ জগলুল হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন।

বাসস সাংবাদিক মোঃ খায়রুল বাশার বুলবুল এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ফকির, ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নুহু-উল আলম নবীন, সাংবাদিক রেজাউল করিম বাদল ও মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!