কলাপাড়ায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

কলাপাড়ায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

আপন নিউজ অফিস।। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তি লাশ উদ্ধার করেছে পুলিশ। ৫ জুলাই মঙ্গলবার সকাল ১০ টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর নামকস্হান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যু আবুল কালাম এর বাড়ী চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে। তার বাবার নাম বনি আমিন।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, কালাম ১৬ বছর আগে মানসিক ভারসাম্যহীন অবস্হায় বাড়ীতে কাউকে কিছু না বলে, এদিক সেদিক চলে যেত। আবার ৪/৫ দিন কোন খোঁজখবর থাকতোনা। হঠাৎ করে আবার বাড়ীতে চলে আসত। গত ২৯ জুন বুধবার সকালে বাড়ী থেকে চলে যান।আমরা আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজখবর নিয়েছি, তার কোন খোঁজখবর পাইনি।
দুঃস্হ ও অসহায় মানুষদের নিয়ে কাজ করাসেবামুলক প্রতিষ্টানঅন্যদানের প্রতিষ্ঠাতামিন্টু মিয়াজানান,মহাসড়কের পাশে একটি লাশ পড়ে আছে।এমন সংবাদ পুলিশ আমাদের জানালে আমরা তাদের সহায়তায় লাশ উদ্ধার করে কলাপাড়া থানায় নিয়ে আসি। তবে মারা যাওয়া ব্যক্তির মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ ধারনা করছেন কোন দ্রুতগামী যানবাহনের ধাক্কায় তিনি মারা গেছে।

কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো, জসীম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!