মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

আমতলী প্রতিনিধি।। আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে দাফনের জন্য বে-সরকারী সংস্থা আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে।

জানাগেছে, আমতলী- পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া নামক স্থানে শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত রক্তাক্ত এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ সড়কে পরে থাকতে দেখে আমতলী থানার টহল পুলিশ। পরে তার মহদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই মরদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। শনিবার পরিচয় সনাক্ত হওয়ায় তার মরদেহ বে-সরকারী সংস্থা বরগুনা আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, পরিচয় সনাক্ত করতে না পারায় নিহত অজ্ঞাত ব্যাক্তির মরদেহ বে-সরকরী সংস্থা বরগুনা আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, অজ্ঞাত ব্যাক্তি মানষিক রোগী ছিলেন বলে ধারনা করা হচ্ছে।

 

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!