আমতলীতে হয়রানী করতে পুকুরে মাছ নিধনের নাটক; সংবাদ সম্মেলনে অভিযোগ | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে হয়রানী করতে পুকুরে মাছ নিধনের নাটক; সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলীতে হয়রানী করতে পুকুরে মাছ নিধনের নাটক; সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলী প্রতিনিধি।। হয়রানী করতে মোঃ সিদ্দিক মোল্লা নিজের পুকুরে নিজে বিষ প্রয়োগে মাছ নিধনের নাটক সাজিয়ে মিথ্যা মামলা দেয়ার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহীদুল মীর সোমবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে শহীদুল মীর বলেন, উপজেলার কুকুয়া গ্রামের ইউনুস মোল্লার ছেলে মোঃ সিদ্দিক মোল্লার সাথে র্দীর্ঘদিন ধরে আজিমপুর বাজারের একটি প্লট নিয়ে বিরোধ চলে আসছে। এ প্লট নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হয়। কিন্তু তিনি শালিস বৈঠকের সিদ্ধান্ত মানেননি। পরে সিদ্দিক মোল্লা গত বছর ১২ ডিসেম্বর বরগুনা দ্রæত বিচার আদালতে আমাকে প্রধান আসামী করে ৮ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। ওই মামলাটি বর্তমানে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তদান্তধীন রয়েছে। কিন্তু ওই মামলায় সুবিধা করতে না পেরে পুনরায় মিথ্যা মামলা সাজাতে গত শনিবার রাতে সিদ্দিক মোল্লা নিজের পুকুরে নিজে বিষ প্রয়োগ করে মাছ নিধনের নাটক সাজিয়ে আমাকে ও আমার ভাই শাহীন মীরকে জড়িয়ে বিভিন্ন পত্র পত্রিকায় বক্তব্য দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে শহীদুল মীর অভিযোগ করেন। তার এমন বক্তব্য উদ্দেশ্য প্রনোদিত ও হয়রানী মুলক। আমরা তার এমন হয়রানী থেকে মুক্তি পেতে পুলিশ প্রশাসনের সহযোগীতা চাই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোঃ শাহীন মীর।

এ বিষয়ে সিদ্দিক মোল্লার মুঠোফোনে (০১৭১৯৫৬৫২২২) বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেনি।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, মৎস্য অধিদপ্তরের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হয়রানী করতে পুলিশ প্রশাসন কাউকে সহযোগী করবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!