আমতলীতে ঘর থেকে ডেকে নিয়ে চাচাকে মারধর | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে ঘর থেকে ডেকে নিয়ে চাচাকে মারধর

আমতলীতে ঘর থেকে ডেকে নিয়ে চাচাকে মারধর

আমতলী প্রতিনিধি: জমির কাগজ দেখানোর কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে চাচা নিজাম হাওলাদারকে ভাতিজা সোহেল মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নিজাম হাওলাদারকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে উপজেলার মধ্য তারিকাটা গ্রামে বুধবার রাত ১১ টার দিকে।

জানাগেছে, উপজেলার মধ্য তারিকাটা গ্রামের নিজাম উদ্দিন হাওলাদারকে ভাতিজা সোহেল হাওলাদার জমির কাগজপত্র দেখানোর কথা বলে ঘরে ডেকে নেয়। পরে তাকে ভাজিতা বেধরক মারধর করে। তার ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে ভাতিজা সোহেল পালিয়ে যায়। এতে চাচা নিজাম হাওলাদারের শরীরের বেশ জখম হয়। দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে ওইদিন রাত ১২ টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসা দিন রয়েছেন। এ ঘটনার পরপর ভাতিজা সোহেল পলাতক রয়েছে।

আহত নিজাম উদ্দিন হাওলাদার বলেন, ভাতিজা সোহেল জমির কাগজপত্র দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে আমাকে বেধরক মারধর করেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, আহত নিজাম হাওলাদারের শরীরের জখমের চিহৃ রয়েছে। তাকে হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!