অবশেষে পরিবারের কাছে শিশুর মরদেহ হস্তান্তর | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
অবশেষে পরিবারের কাছে শিশুর মরদেহ হস্তান্তর

অবশেষে পরিবারের কাছে শিশুর মরদেহ হস্তান্তর

আমতলী প্রতিনিধি: অবশেষে পায়রা নদীতে ডুবে যাওয়া শিশু কাওসারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন ওসি একেএম মিজানুর রহমান। বৃহস্পতিবার সকালে শিশুর মা কুলসুম বেগমের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

জানাগেছে, ঢাকা-আমতলী রুটে চলাচলকারী শতাব্দি বাঁধন লঞ্চের কাওসার ও শিহাব নামের দুই শিশু শ্রমিক বুধবার দুপুরে পায়রা নদীতে গোসল করতে নামে। গোসল শেষে শিহাব তীরে উঠলেও কাওসার উঠতে পারেনি। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তারা ব্যর্থ হয়। পরে পটুয়াখালী ফায়ার সাভিসের ডুবুরী দল এসে উদ্ধার কাজে যোগ দেয়। চার ঘন্টা চেষ্টা চালিয়ে পায়রা নদী থেকে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরী মোঃ মজিবুর রহমান ওইদিন সন্ধ্যায় শিশুটির মরদেহ উদ্ধার করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন শিশু শ্রমিক পায়রা নদীতে নিখোঁজের পরপর শতাব্দি বাঁধন লঞ্চটি দ্রুত আমতলী ঘাট ছেড়ে গেছে। লঞ্চ কর্তৃপক্ষ শিশুটির পরিবারের পরিচয় দিতে রাজি হচ্ছে না। বুধবার রাতে আমতলী থানার ওসি একে এম মিজানুর রহমান নিহত শিশুর পরিবারের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নেন। বৃহস্পতিবার সকালে শিশুর পরিবারের সন্ধান মেলে। ওইদিন সকাল সাড়ে ৯ টার দিকে শিশুর মা মোসাঃ কুলসুম বেগমের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। শিশুটির বাবার নাম মোঃ কাসেম হাওলাদার। তার গ্রামের বাড়ী আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে। বাবা মায়ের বিয়ে বিচ্ছেদ হাওয়ায় শিশু কাওসারকে নিয়ে মা কুলসুম বেগম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা বসবাস করেন।

শিশুর মা কুলসুম বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোর মানিকরে মুই এইরহম মরা পামু হ্যা মুই ভাবি নাই। ও আল্লাহ তুমি মোর কোল খালি হইর‌্যা মানিকরে এইরম লইল্যা গ্যালা।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, শিশুটির মরদেহ মা কুলসুমের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!