আমতলীতে এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাসের প্রার্দুভাব | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাসের প্রার্দুভাব

আমতলীতে এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাসের প্রার্দুভাব

আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলার এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাসের প্রার্দুভাব দেখা দিয়েছে। গত ১৮ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু ভাইরাস ছড়ানো এডিস মশা প্রতিরোধে উপজেলা প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না এমন দাবী সচেতন নাগরিকের।

জানাগেছে, গত ১৮ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন রোগী ডেঙ্গু ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশ রোগী শহর ও গ্রামা লের। ১০ জন রোগীই চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। হাসপাতালের তথ্য মতে প্রায় প্রতিদিনই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এডিস মশা প্রতিরোধে উপজেলা প্রশাসন কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে দাবী করেন সচেতন নাগরিকরা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু ভাইরাস সর্বত্র ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। এদিকে হাসপাতালে কর্তপক্ষ দাবী করছেন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সুস্থ্য হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন।

আমখোলা গ্রামের ডেঙ্গু জ্বরে আক্রান্ত কালাম মিয়া বলেন, গত পাঁচ দিন ধরে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছি। আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে।

আঙ্গুলকাটা গ্রামের মোঃ সেকান্দার হাওলাদার বলেন, দশ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছি।

উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন বিশ্বাস বলেন, উপজেলা প্রশাসন দ্রুত এডিস মশা নিয়ন্ত্রনে কাজ না করে ডেঙ্গু ভাইরাস উপজেলার সর্বত্র ছড়িয়ে পরছে। দ্রুত এডিস মশা নিয়ন্ত্রনে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, ইতিমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১০ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। তারা সুস্থ্য হয়ে বাড়ী ফিরছেন। তিনি আরো বলেন, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার ঔষধ পত্র হাসপাতালে পর্যাপ্ত মজুদ আছে।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, এডিস মশা প্রতিরোধে মশা নিধন যন্ত্র দিয়ে দ্রুত পৌর শহরে কার্যক্রম শুরু করা হবে। তিনি আরো বলেন, দুই এক দিনের মধ্যেই পৌর শহরের ডোবা, নালা ও ঝোপজার পরিস্কার পরিছন্ন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এসএম সাদিক তানভীর বলেন, এডিস মশা প্রতিরোধে পৌরসভার মেয়রসহ প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানদের স্ব-স্ব এলাকা পরিস্কার পরিছন্নসহ মানুষদেও সচেতন করতে বলা হয়েছে। তিনি আরো বলেন, দ্রুত উপজেলা শহর পরিস্কার পরিছন্নসহ মশা নিধক যন্ত্র দিয়ে স্প্রেরে করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!