আমতলী পৌর শহরের স্বর্নের দোকানে চুরি | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলী পৌর শহরের স্বর্নের দোকানে চুরি

আমতলী পৌর শহরের স্বর্নের দোকানে চুরি

আমতলী প্রতিনিধি: আমতলী পৌর শহরের সরকারী কলেজের সামনে জয় মা দুর্গা অলংকার হাউসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র দোকানের মুল ফটকের তালা ভেঙ্গে আলমিরায় থাকা ৫ ভরি স্বর্নালংকার ও নগদ এক লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে গেছে। ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাতে। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানাগেছে, পৌর শহরের সরকারী কলেজের সামনে শনিবার দিবাগত রাতে জয় মা দুর্গা অলংকার হাউসের মুল ফটকের তালা ভেঙ্গে চোর চক্র ভিতরে প্রবেশ করে। পরে ওই দোকানের আলমিরা ভেঙ্গে পাঁচ ভরি স্বর্নালংকার ও নগদ এক লক্ষ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বরিবার সকালে দোকান মালিক চপল চন্দ্র ঘরামী দোকানে গিয়ে মুল ফটকের তালা ভেঙ্গে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

জয় মা দুর্গা অলংকার হাউসের মালিক চপল চন্দ্র ঘরামী বলেন, চোর চক্র দোকানের আলমিরা ভেঙ্গে পাঁচ ভরি স্বর্নাংলকার ও নগদ এক লক্ষ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!