গলাচিপায় শিক্ষক দিবস পালিত | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু
গলাচিপায় শিক্ষক দিবস পালিত

গলাচিপায় শিক্ষক দিবস পালিত

সঞ্জিব দাস,গলাচিপা: শিক্ষক হল আলোর পথিক, শিক্ষক ছাড়া- শিক্ষামূল্যহীন। শিক্ষকের হাত ধরেই, শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু হয়। এই শ্লোগানে, বর্তমান শেখ হাসিনা সরকার ও শিক্ষা মন্ত্রণালয়, দেশের সকল শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সম্মান মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে সারা দেশের ন্যায় গলাচিপা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ব্রাক এর সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স থেকে ছাত্র-ছাত্রীদের ব্যান্ড, ব্যানারসহ উপজেলার সকল শিক্ষকদের নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালী মিছিল বের করে। র‍্যালীটি শহর ঘুরে উপজেলা পরিষদ হল রুমে শেষ হয়, গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফোরকান কবির এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা ও প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়।

অনুষ্ঠানে উপজেলার সকল প্রধান শিক্ষক, সুপার, অধ্যক্ষ সহ শিক্ষক-শিক্ষিকা সহ সুধিবৃন্দ অংশ নেয়। সভায় শিক্ষকের প্রতি বৈষম্য আচরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সহ বিভিন্ন দাবি পেশ করে। উন্নত দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষক সমাজ নানাভাবে অবহেলিত। তাই কোয়ালিটি শিক্ষা বা পাঠদান ক্ষেত্রে শিক্ষকরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং শিক্ষার মান উন্নত করার ক্ষেত্রে সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!