কলাপাড়ায় সাংবাদিক শিব শংকর ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়ায় সাংবাদিক শিব শংকর ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

কলাপাড়ায় সাংবাদিক শিব শংকর ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা

আপন নিউজ অফিস: কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও বিশিষ্ট নাট্য অভিনেতা প্রয়াত শিব শংকর ভট্টাচার্য এর ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) রাত ৮ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করে।

প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাবেক যুগ্ম সম্পাদক অমল মুখার্জি, সাংবাদিক গোফরান পলাশ, জসিম পারভেজ, মিলন কর্মকার রাজু প্রমূখ।

স্মরণসভায় বক্তারা প্রয়াত সাংবাদিকের কর্মময় স্বর্ণোজ্বল দিনগুলোর স্মৃতিচারণ সহ তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে স্মরণ সভার শুরুতে মরহুমের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!