আমতলীতে বিএনপির শান্তিপুর্ণ সমাবেশ পুলিশের বাঁধা | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে বিএনপির শান্তিপুর্ণ সমাবেশ পুলিশের বাঁধা

আমতলীতে বিএনপির শান্তিপুর্ণ সমাবেশ পুলিশের বাঁধা

আমতলী প্রতিনিধি; আমতলীতে বিএনপি শান্তিপুর্ণ সমাবেশ পুলিশ বাঁধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের বাঁধার কারনে বিএনপির সমাবেশ পন্ড হয়ে গেছে। অপরদিকে আওয়ামীলীগ শান্তিপুর্ণ সমাবেশ করেছে বলে জানান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান।

জানাগেছে, উপজেলা বিএনপি ও আওয়ামীলীগ উপজেলার সাতটি ইউনিয়নের শান্তিপুর্ণ সমাবেশ কর্মসুচী আহবান করে। শনিবার বিকেল চারটায় বিএনপি নেতাকর্মীরা গোজখালী, গাজীপুর বন্দর, তালুকদার বাজার, আড়পাঙ্গাশিয়া বাজার, খুরিয়ার খেয়াঘাট ও অফিস বাজার শান্তিপুর্ণ সমাবেশে জড়ো হয়। কিন্তু পুলিশের বাঁধার কারনে সমাবেশ করতে পারেনি তারা বলে জানান উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা। এদিকে আওয়ামীলীগ একই সময়ে শান্তিপুর্ণভাবে সমাবেশ করেছে বলে জানান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান। অপর দিকে সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়া ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের নেতৃত্ব আওয়ামীলীগের একটি অংশ শনিবার বেলা ১১ টায় আমতলী পৌর শহরে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করেছে।

আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ ফারুক মৃধা বলেন, পুলিশ শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয়নি। পুলিশের বাঁধার মুখে সমাবেশ বন্ধ করেছি।

আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী জামান রাকিব বলেন, চাওড়া ইউনিয়নের সমাবেশ তালুকদার বাজার করতে নেতাকর্মী জড়ো হয়েছিল কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে। পরে সমাবেশ বন্ধ করে দিয়েছি।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান বলেন, কোন অপ্রতি ঘটনা ছাড়াই সফলভাবে শান্তিপুর্ণ সমাবেশ করেছি।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা বলেন, বিএনপি’র কর্মসুচী বানচাল করতেই আওয়ামীলীগ পাল্টা কর্মসুচী দিয়েছে। আমরা শান্তিপুর্ণভাবেই কর্মসুচী পালন করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাদের সমাবেশ করতে দেয়নি।

আমতলী উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির বলেন, সমাবেশ তো দূরের কথা পুলিশ দাড়াতেই দেয়নি। নেতাকর্মীদের লাঠিচার্জ এবং সিনিয়র নেতাকর্মীদের সাথে খারাপ ব্যবহার করেছে।

আমতলী থানার ওসি একে এম মিজানুর রহমান বিএনপির সমাবেশে বাঁধা দেয়ার কথা অস্বীকার করে বলেন, অপ্রতিকর ঘটনা এড়াতে আইন শৃখলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!