তালতলীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন পরিচিতি সভা ও কার্ড বিতরন | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন পরিচিতি সভা ও কার্ড বিতরন

তালতলীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন পরিচিতি সভা ও কার্ড বিতরন

আমতলী প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) তালতলী উপজেলা শাখার পরিচিতি সভা ও সদস্যদের মাঝে কমিশনের কার্ড বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় তালতলী জেলা পরিষদ ডাকবাংলো হল রুমে সভা অনুষ্ঠিত হয়।

জানাগেছে, বাংলাদেশ মানবাধিকার কমিশন- বিএসআরসির পরিচালক অ্যাডভোকেট ফারহা দিবা দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন সিকদারকে সভাপতি ও পরিচ্ছন্ন জন প্রতিনিথি বড়বগী ইউপি সদস্য নজরুল ইসলাম লিটুকে সাধারন সম্পাদক করে তালতলী উপজেলার ২৪ সদস্যের কমিটি অনুমোদন দেন। সোমবার বেলা ১১ টায় তালতলী জেলা পরিষদ ডাকবাংলা হল রুমে ওই কমিটির সদস্যদের পরিচিতি সভা ও কার্ড বিতরণ করা হয়। বিএইচআরসির তালতলী উপজেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার সভায় সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম লিটুর সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা মোঃ হোসাইন আলী কাজী, সহ-সভাপতি মোঃ শাহজাহান টুকু,মোঃ মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিরাজ জোমাদ্দার, মোঃ হাইরাজ মাঝি, সোহেল মিয়া,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, এইচ এম জলিল,অর্থ সম্পাদক মোঃ জালাল উদ্দিন আকন, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ বায়েজিদ তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক হিরু মিয়া ও মহিলা বিষয়ক সম্পাদক মাসুমা আক্তার প্রমুখ।

সভায় সহ-সভাপতি মোঃ শাহজাহান টুকু সদস্যদের ঐক্যবন্ধ থেকে অনিয়ম, নির্যাতন, অন্যায় ও শোষণের বিরুদ্ধে কাজ করার শপথ বাক্য পাঠ করান। পরে সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু সদস্যদের মাঝে বিএইচআরসির কার্ড বিতরন করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!