মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

আমতলীতে আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

dav

আমতলী প্রতিনিধি: আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যছিল রাত ১২.১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকালে প্রভাতভেরী, চিত্রাঙ্গণ, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা।

জানাগেছে, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে রাত ১২.১ মিনিটে আমতলী সরকারী কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করেছেন। মঙ্গলবার সকালে প্রশাসনের উদ্যোগে প্রভাতভেরী অনুষ্ঠিত হয়। প্রভাতভেরীতে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহন করেন। পরে বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম,ওসি একেএম মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসাঃ হালিমা সরদার, সমাজ সেবা অফিসার মোঃ মঞ্জুরুল হক কাওসার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল হক প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!