তালতলীতে বরযাত্রী আসার আগেই কনের বাড়ীতে ইউএনও | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
তালতলীতে বরযাত্রী আসার আগেই কনের বাড়ীতে ইউএনও

তালতলীতে বরযাত্রী আসার আগেই কনের বাড়ীতে ইউএনও

আমতলী প্রতিনিধি: তালতলীতে বরযাত্রী আসার আগেই কনের বাড়ীতে ইউএনও সিফাত আনোয়ার টুম্পা উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে তালতলী উপজেলার শিকারীপাড়া গ্রামে। এ ঘটনার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার টুম্পা বলেন, উপজেলার শিকারীপাড়া গ্রামের দশম শ্রেনীর এক ছাত্রীকে পার্শ্ববর্তী ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের এক যুবকের সাথে শুক্রবার বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে কনের বাড়ীতে বরযাত্রী উপস্থিত হওয়ার আগেই আমি উপস্থিত হই। কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১৭ এর ৮ ধারায় কনের বাবাকে দুই হাজার টাকা জরিমানা এবং একই সাথে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা দেন কনের বাবা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!