মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে স্ত্রীর পা ভেঙ্গে দিলেন স্বামী | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে স্ত্রীর পা ভেঙ্গে দিলেন স্বামী

মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে স্ত্রীর পা ভেঙ্গে দিলেন স্বামী

আমতলী প্রতিনিধিঃ মিথ্যা অপবাদ দিয়ে দুই সন্তানের জননী স্ত্রী নাসিমা বেগমকে স্বামী মোঃ ইউসুফ ফকির (শান্ত) পিটিয়ে ডান পা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়াপ গেছে। আহত গৃহবধু নাসিমা এমন অভিযোগ করেন। স্বজনরা তাকে উদ্ধার করে সোমবার বিকেলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উনন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে আমতলী উপজেলা কাউনিয়া গ্রামে।

জানাগেছে, ২০১৪ সালে উপজেলার নাচনাপাড়া গ্রামের ফারুক পাহলানের কন্যা নাসিমাকে কাউনিয়া গ্রামের ইউসুফ ফকিরের (২৮) কাছে বিয়ে দেয়। বিয়ের পর থেকে বিভিন্ন অযুহাতে স্ত্রী নাসিমাকে স্বামী ইউসুফ ফকির নির্যাতন করে আসছে। সোমবার দুপুরে প্রতিবেশীর সাথে তার সখ্যতা রয়েছে এমন মিথ্যা অপবাধ দিয়ে স্ত্রী নাসিমাকে স্বামী ইউসুফ ফকির পিটিয়ে গুরুতর জখম করে। এতে তার ডান পা ভেঙ্গে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক ওইদিন বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।

আহত স্ত্রী নাসিমা বেগম বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ এনে স্বামী ইউসুফ ফকির লাঠি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে। তিনি আরো বলেন, বিয়ের পর থেকে বেশ কয়েকবার নির্যাতন করেছে। এ নিয়ে দুইবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

অভিযুক্ত স্বামী মোঃ ইউসুফ ফকির (শান্ত) বলেন, আমার সাথে প্রতিবেশীদের বিরোধ চলছে। তাদের সাথে আমার বউয়ের বেশ সখ্যতা। তাই রাগে একটি ধাক্কা দিয়েছি। ওই ধাক্কায় ইটের উপর পড়ে পায়ে ব্যথা পেয়েছে। তাতে পা ভেঙ্গে যাওয়ার কথা না।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, নাসিমা বেগমের ডান পা ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!