সাংবাদিক জসিম সিকদারের স্ত্রী নুসরাত জাহান লিনার অকাল মৃত্যুতে তালতলীতে শোকসভা | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
সাংবাদিক জসিম সিকদারের স্ত্রী নুসরাত জাহান লিনার অকাল মৃত্যুতে তালতলীতে শোকসভা

সাংবাদিক জসিম সিকদারের স্ত্রী নুসরাত জাহান লিনার অকাল মৃত্যুতে তালতলীতে শোকসভা

আমতলী প্রতিনিধিঃ দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন সিকদারের স্ত্রী সাবেক ইউপি সদস্য নুসরাত জাহান লীনার অকাল মৃত্যুতে তালতলী সাংবাদিক ফোরামের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাশির উদ্দিনের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন তালতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম লিটু। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা যুবলীগ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইমতিয়াজ ইমন নয়ন, তালতলী প্রেসক্লাব সভাপতি মুহা. আব্দুল মোতালেব, রিপোটার্স ইউনিটির সভাপতি মাওলানা মোঃ জোবায়ের হোসেন ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ ইউসুফ আলী।

তালতলী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ হাইরাজ মাঝির সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন মরহুমার স্বামী দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন সিকদার, সিনিয়র সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, প্রভাষক মোঃ নাশির উদ্দিন,তালতলী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম আকাশ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ জলিলুর রহমান, সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান, সোহেল রানা, কামাল হোসেন, লিমন গাজী, জসিম উদ্দিন ও মিঠু সরদার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!