তালতলী উপজেলা পরিষদের পুকুর ডুবে তাবলীগ জামাতের এক সদস্যর মৃত্যু | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
তালতলী উপজেলা পরিষদের পুকুর ডুবে তাবলীগ জামাতের এক সদস্যর মৃত্যু

তালতলী উপজেলা পরিষদের পুকুর ডুবে তাবলীগ জামাতের এক সদস্যর মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হাফেজ হোসাইন আবদুল্লাহ (২৩)নামের তাবলীগ জামাতের এক সদস্যর মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক ঠাকুর গাও জেলার নিশ্চিত পুর এলাকার বাসিন্দা জেলা তাবলীগ জামাতের আমীর হাফেজ মাওলানা মোঃ আ.বাকী’ র পুত্র।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মসজিদের মুয়াজ্জিন তাবলীগে আসা সোলায়মান,কামরুজ্জামান, আল আমিন,শরীফ হোসেন, ও মো.সোহাগ জানান। দুপুর ১২টা১০ মিনিটের সময়

জোহরের নামাজের আগে সকলেই গোসলের জন্য উপজেলা পরিষদের পুকুরে যাই। কারো গোসল হয়েছে কেহ কাপড় চোপর ধুতেছিল। হাফেজ হোসাইন আবদুল্লাহ পানিতে ডুব দিয়ে আর না ওঠায় সাথে সাথে তাকে খুজতে শুরু করি এর মধ্যে উপজেলায় কর্মরত আনসার সদস্য সঞ্জীব, শামীম, বশির এপিসি জাফর,পানিতে ঝাপ দিয়ে তাকে খোঁজার চেষ্টা করে। এবং আনসার সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তাব্যরত চিকিৎসক ডা.খোশ নূর রাব্বি তাকে মৃত্যু ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পানিতে ডুবে মৃত্যু তাবলীগ জামায়াতের ওই যুবকের মরদেহ তার বাবার আবেদনের কারণে, নিহত যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!