আমতলীতে সাড়ে ৪৬ কেজির মণ বন্ধ; প্রশাসন মাইকিং করলেও ব্যবসায়ীরা মানছেন না | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
আমতলীতে সাড়ে ৪৬ কেজির মণ বন্ধ; প্রশাসন মাইকিং করলেও ব্যবসায়ীরা মানছেন না

আমতলীতে সাড়ে ৪৬ কেজির মণ বন্ধ; প্রশাসন মাইকিং করলেও ব্যবসায়ীরা মানছেন না

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলায় সাড়ে ৪৬ কেজি হিসেবে মণ ধরে ধান ক্রয়-বিক্রয় বন্ধ করে মাইকিং করা হয়েছে। ৪০ কেজি হিসেবে মণ ধরে ক্রয়-বিক্রি চালু হচ্ছে। এতে কৃষকরা বেশ উপকৃত হবে। উপজেলা প্রশাসন মাইকিং করলেও ব্যবসায়ীরা মানছেন না। তারা বুধবার সাড়ে ৪৬ কেজি হিসেবে ধান ক্রয় করছেন।

জানাগেছে, গত ২০ বছর ধরে আমতলী উপজেলার ধান ব্যবসায়ীরা ডিন্ডিকেট করে সাড়ে ৪৬ কেজি হিসেবে মণ ধরে ধান ক্রয় করতো। নিরুপায় হয়ে কৃষকরা ব্যবসয়ীদের ইচ্ছেমত সাড়ে ৪৬ কেজিতেই ধান বিক্রয় করতেন। এতে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্থ হয় বলে জানান তারা। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের এমন কর্মকান্ডে উপজেলা প্রশাসন ছিল নির্বিকার। তারা ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি বলে জানা ক্ষতিগ্রস্থ কৃষকরা। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম সাড়ে ৪৬ কেজি হিসেবে মণ ধান ক্রয়-বিক্রয় বন্ধে সিন্ধান্ত নেন। সিদ্ধান্ত মতে বুধবার আমতলী পৌর শহরে মাইকিং করেছেন উপজেলা প্রশাসন। কিন্তু উপজেলা প্রশাসন মাইকিং করলেও ব্যবসায়ীরা তা কার্যকর করেনি। তারা বুধবার সাড়ে ৪৬ কেজি হিসেবে মণ ধরে ধান ক্রয় করেছেন।
বুধবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, উপজেলা নির্বাহী অফিসারের মাইকিং সত্তে¡ও ব্যবসায়ীরা সাড়ে ৪৬ কেজি মণ হিসেবে ধান ক্রয় করছেন।
ধান বিক্রেতা কৃষক আব্দুল মান্নান বলেন, ব্যবসায়ীরা সাড়ে ৪৬ কেজি হিসেবে মণ ধরে ধান ক্রয় করছেন। নিরুপায় হয়ে আমি তাদের ইচ্ছায় ধান বিক্রি করেছি।

উপজেলা ধান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, উপজেলা প্রশাসনের মাইকিং শুনেছি। কিন্তু তারপরও সাড়ে ৪৬ কেজি হিসেবে মণ ধরে ধান কিনেছি। তিনি আরো বলেন, প্রশাসনের শুধু আমতলী শহরে মাইকিং করলে হবে না। উপজেলার সর্বত্র মাইকিং করে বন্ধ করতে হবে। আমি ৪০ কেজি হিসেবে মণ ধরে ধান ক্রয় করলাম কিন্তু গ্রামের ছোট ব্যবসায়ীরা ঠিকই সাড়ে ৪৬ কেজি হিসেবে মণ ধরে ধান ক্রয় করবো। তাতে কৃষকরা ঠিকই ক্ষতিগ্রস্থ হবে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সাড়ে ৪৬ কেজি হিসেবে মণ ধরে ধান ক্রয়-বিক্রয় বন্ধে মাইকিং করা হয়েছে। সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা গ্রাম্য বাজারে মাইকিং করবেন। এরপরও যদি বন্ধ না হয়, তবে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এ মাইকিং করার পর থেকে সাড়ে ৪৬ কেজি হিসেবের মণ বন্ধ হয়ে ৪০ কেজি হিসেবে মণ চালু হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!