মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিধবা নারী নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিধবা নারী নিহত

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার উত্তর গোছখালী সড়কে মোটর সাইকেল চাপায় আলেয়া বেগম (৬৫) নামের এক বিধবা নারী নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার রাতে।

জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর গোছখালী গ্রামের আলেয়া বেগম নামের এক বিধবা নারী রবিবার রাত সাড়ে ৮ টার দিকে বাড়ীর সামনে থেকে রাস্তা পাড় হচ্ছিল। এমন সময় ওই সড়কে একটি মোটর সাইকেল ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্বজনরা দ্রুত উদ্ধার করে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের স্বজন হালিমা বেগম বলেন, আলেয়াকে একটি মোটর সাইকেল চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আমতলী থানার ওসি একেএম মিজানুর বলেন, খবর পেয়েছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!