আমতলীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

আমতলীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

আমতলী প্রতিনিধিঃ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাইফুল আলম সোহেল গাজী ও সহযোগীরা জমি দখলের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন জমির মালিক মৃণাল তালুকদার।

লিখিত সংবাদ সম্মেলনে মৃণাল তালুকদার বলেন, আমতলী মৌজার ১১৩৯ নং খতিয়ানের ২ একর ৯০ শতাংশ জমি আমার বাবা মৃত্যু বারেক তালুকদার ও তার ওয়ারিশরা ভোগদখল করে আসছে। ওই জমি দাবী করে খালেদা, রাশিদাসহ সাত বোন আমতলী ভুমি অফিসে ১১৭০ আম ২০১৯-২০ সালে ই-নামজারি করেন। ওই ই-নামজারি বাতিল করতে আমি ও আমার ওয়ারিশরা ভুমি অফিসে আপিল করেছি। ভুমি অফিস যাচাই বাছাই করে তাদের ই-নামজারি বাতিল করে দেন। পরে আমি ও আমার ওয়ারিশগণ বাদী হয়ে আমতলী সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছি। আদালতের বিচারক ওই জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বরিবার সাইফুল ইসলাম সোহেল গাজী, কবির গাজী ও পান্নু মৃধা ওই জমিতে জোরপুর্বক ভোগদখলের চেষ্টা করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সোহেল গাজী আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তার হুমকিতে আমি ও আমার ওয়ারিশরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তমাল তালুকদার ও মইনুল আহসান ডিকেন তালুকদার।

সাইফুল আলম সোহেল গাজী বলেন, আমি কাউকে প্রাণ নাশের হুমকি দেয়নি। আমার পাওয়ার অফ এটের্নি আছে। ওই মতে জমিতে সীমানা পিলার দিয়েছি।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!