মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে খুচরা সার ব্যবসায়ীদের কমিটি গঠন; সভাপতি কামাল, সম্পাদক মিরাজ

তালতলীতে খুচরা সার ব্যবসায়ীদের কমিটি গঠন; সভাপতি কামাল, সম্পাদক মিরাজ

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে কৃষকদের মাঝে সরকারি মুল্যে ও হয়রানী ছাড়াই সার বিক্রির লক্ষে সরকার অনুমোদিত খুচরা সার ব্যবসায়ীদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর রোডের অস্হায়ী কার্যালয় উপজেলার খুরচা সার ব্যবসায়ীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি নিয়মে সার বিক্রির পাশাপাশি কৃষকদের স্বার্থরক্ষায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে খুচরা সার ব্যবসায়ী মো.কালাম তালুকদারকে সভাপতি ও মিরাজ জোমাদ্দারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হলেন সহ সভাপতি নজরুল ইসলাম, ফজলুল হক,কালাম মোল্লা, আবু ছালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত মোল্লা, নান্না হাওলাদার, আব্দুল খালেক, সোহেল মিয়া, অর্থ সম্পাদক কামরুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শাহজাহান মিয়া,কার্যকরী সদস্য মাহমুদুল হাসান ও জসিম প্যাদা। কমিটি গঠনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা খুচরা সার ব্যবসায়ী মো.কালাম তালুকদার। বক্তব্য রাখেন মিরাজ জোমাদ্দার, কামরুজ্জামান রাজু, নজরুল ইসলাম, বেলায়েত মোল্লা প্রমুখ।

উপজেলায় ৬৩ জন সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতা রয়েছেন। সকলের সম্মতিতে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!