কলাপাড়ায় নিয়ন্ত্রনের অভাবে কমছে না কাঁচা মরিচের দাম | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় নিয়ন্ত্রনের অভাবে কমছে না কাঁচা মরিচের দাম

কলাপাড়ায় নিয়ন্ত্রনের অভাবে কমছে না কাঁচা মরিচের দাম

চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় বাজার নিয়ন্ত্রনের অভাবে কমছে না কাঁচা মরিচের দাম। মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় কাঁচা মরিচ ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও কলাপাড়ায় বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি হয়েছে এ কাঁচা মরিচ। এতে ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল স্থানীয় পাইকারী বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। খুচরা বাজারে কেউ কেউ ৪০০ কেউ ৭০০ আবার কেউ ৮০০ টাকায় বিক্রি করেছেন। একেক জন ব্যবসায়ী একেক রকম দামে বিক্রি করায় ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে কেউ কেউ বলছে, বাজারের কোন বাপ-মা না থাকায় এমন দামে বিক্রি করছেন। দেশের অধিকাংশ এলাকায় মরিচের দাম কমলেও কলাপাড়ায় এখনো অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে কাচাঁ মরিচ।

এ ব্যাপারে ক্রেতা গৌতম হাওলাদার জানান, তিনি পৌরশহরের প্রধান সবজি বাজারে গিয়ে ৪০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখেছেন কাঁচা মরিচ ।
অপর এক ক্রেতা সবুজ মিয়া জানান, তিনি পৌরশহরের এতিমখানা বাজারে একজন ব্যবসায়ীকে ৮০০, অপর এক জন ব্যবসায়ী ৭০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করতে দেখেছেন।

এদিকে,এক আড়ৎদার নাম প্রকাশ না করার শর্তে বলেন’ খুচরা ব্যবসায়ীরা তাদের কাছ থেকে ২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ কিনেছেন। তবে অতিরিক্ত দামে এখনো বিক্রি করার কোন কারন থাকতে পারে না বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!