সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র
কলাপাড়ায় নিয়ন্ত্রনের অভাবে কমছে না কাঁচা মরিচের দাম

কলাপাড়ায় নিয়ন্ত্রনের অভাবে কমছে না কাঁচা মরিচের দাম

চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় বাজার নিয়ন্ত্রনের অভাবে কমছে না কাঁচা মরিচের দাম। মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় কাঁচা মরিচ ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও কলাপাড়ায় বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি হয়েছে এ কাঁচা মরিচ। এতে ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গতকাল স্থানীয় পাইকারী বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। খুচরা বাজারে কেউ কেউ ৪০০ কেউ ৭০০ আবার কেউ ৮০০ টাকায় বিক্রি করেছেন। একেক জন ব্যবসায়ী একেক রকম দামে বিক্রি করায় ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে কেউ কেউ বলছে, বাজারের কোন বাপ-মা না থাকায় এমন দামে বিক্রি করছেন। দেশের অধিকাংশ এলাকায় মরিচের দাম কমলেও কলাপাড়ায় এখনো অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে কাচাঁ মরিচ।

এ ব্যাপারে ক্রেতা গৌতম হাওলাদার জানান, তিনি পৌরশহরের প্রধান সবজি বাজারে গিয়ে ৪০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখেছেন কাঁচা মরিচ ।
অপর এক ক্রেতা সবুজ মিয়া জানান, তিনি পৌরশহরের এতিমখানা বাজারে একজন ব্যবসায়ীকে ৮০০, অপর এক জন ব্যবসায়ী ৭০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করতে দেখেছেন।

এদিকে,এক আড়ৎদার নাম প্রকাশ না করার শর্তে বলেন’ খুচরা ব্যবসায়ীরা তাদের কাছ থেকে ২০০ টাকা কেজিতে কাঁচা মরিচ কিনেছেন। তবে অতিরিক্ত দামে এখনো বিক্রি করার কোন কারন থাকতে পারে না বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!