বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মা/রধ/র, চিকিৎসকসহ ৩ জনের বি/রু/দ্ধে মা/ম/লা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় শিশু রাইয়ান হ ত্যা মা’ম’লা’য় ৫ দিনের রিমান্ড, আ’সা’মির পক্ষে লড়েননি কোনো আইনজীবী পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য; হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ কলাপাড়ায় জমি বিরোধে বি ক্ষো ভ, স্বাক্ষর জাল করে মা ম লা প্রত্যাহারের আবেদনের অভিযোগ কলাপাড়ায় নি খোঁ জের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উ দ্ধা র কলাপাড়ায় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহার পর্যটক দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান
কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মা/রধ/র, চিকিৎসকসহ ৩ জনের বি/রু/দ্ধে মা/ম/লা

কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মা/রধ/র, চিকিৎসকসহ ৩ জনের বি/রু/দ্ধে মা/ম/লা

কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় নাস্তা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া (২৬) নামে এক নারী বেসরকারি হাসপাতালকর্মীকে জুতা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক চিকিৎসক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী মোঃ আলাউদ্দিন।

মামলার আসামিরা হলেন ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমা (৩৫), হাসপাতালের পরিচালক মোঃ নাহিদ ইসলাম (৩৫) এবং সাবিনা আক্তার (৩৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমার অফিসকক্ষে এ ঘটনা ঘটে। চিকিৎসকের জন্য তিনটি মোগলাই পরোটা কিনে বাসায় পাঠান লামিয়া। চালক আবু বক্করের মাধ্যমে নাস্তা পাঠাতে কিছুটা দেরি হওয়ায় চিকিৎসক ক্ষিপ্ত হয়ে লামিয়াকে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে অফিসকক্ষের দরজা বন্ধ করে লামিয়াকে চুলের মুঠি ধরে মারধর করা হয়। এ সময় পেপারওয়েট ও শক্ত বোর্ড ছুড়ে মারার পাশাপাশি জুতা দিয়ে পেটানো হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং বুকের ডান পাশে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করেন তাঁর স্বামী। এ ছাড়া তাঁর ব্যবহৃত একটি স্মার্টফোন ভাঙচুর এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

পরে খবর পেয়ে আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে আহত স্ত্রীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য জানা যায়নি।

কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা এজাহার করা হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!