সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিশু রাইয়ান হ ত্যা মা’ম’লা’য় ৫ দিনের রিমান্ড, আ’সা’মির পক্ষে লড়েননি কোনো আইনজীবী পায়রা নদীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য; হুমকিতে পরিবেশ ও মৎস্য সম্পদ কলাপাড়ায় জমি বিরোধে বি ক্ষো ভ, স্বাক্ষর জাল করে মা ম লা প্রত্যাহারের আবেদনের অভিযোগ কলাপাড়ায় নি খোঁ জের দুই দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উ দ্ধা র কলাপাড়ায় বৃত্তিপ্রাপ্ত পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত ১০ মাসের শিশু নি খোঁ জ কুয়াকাটায় সীমা বৌদ্ধ বিহার পর্যটক দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা কলাপাড়ায় যুবক-যুবতীদের নেতৃত্বে দুর্যোগ সতর্কতা অভিযান পায়রা নদীর ব্লক নির্মাণে লবণাক্ত বালু, ঝুঁকিতে শত কোটি টাকার উন্নয়ন পটুয়াখালীতে বিশ্ব মান দিবস উদযাপন, খাদ্যে ভেজাল রোধে কঠোর পদক্ষেপের আশ্বাস
কলাপাড়ায় শিশু রাইয়ান হ ত্যা মা’ম’লা’য় ৫ দিনের রিমান্ড, আ’সা’মির পক্ষে লড়েননি কোনো আইনজীবী

কলাপাড়ায় শিশু রাইয়ান হ ত্যা মা’ম’লা’য় ৫ দিনের রিমান্ড, আ’সা’মির পক্ষে লড়েননি কোনো আইনজীবী

কলাপাড়ায় শিশু রাইয়ান হ ত্যা মা’ম’লা’য় ৫ দিনের রিমান্ড, আ’সা’মির পক্ষে লড়েননি কোনো আইনজীবী

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার আসামি আল- আমিন কে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনির আদালত আসামির পাঁচ দিনের এ পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এস আই মো. ফোরকান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড শুনানিতে আসামীর পক্ষে কোন আইনজীবী অংশ নেয় নি।

কলাপাড়া চৌকি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল হোসেন বলেন, দশ মাস বয়সী একটি শিশু সন্তানকে হত্যার অমানবিক ঘটনার প্রতিবাদস্বরূপ চৌকি আদালত আইনজীবী সমিতির কোন আইনজীবী আসামির পক্ষে শুনানিতে অংশ নেয়নি।

গত বৃহস্পতিবার সকালে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হয় ১০ মাস বয়সী শিশু রাইয়ান। নিখোঁজের দুই দিন পর শনিবার দুপুর বারোটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আল-আমিনের বসতবাড়ি সংলগ্ন খাল থেকে শিশুটির ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত শিশু রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতের নির্দেশনা মেনে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মোটিভ সহ এ ঘটনার সাথে আর কারা কারা জড়িত রয়েছে তা জানা যাবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!