আমতলীতে জমি দখলের পায়তারা; প্রাণনাশের হুমকি ও অবরুদ্ধ রাখার অভিযোগ | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলীতে জমি দখলের পায়তারা; প্রাণনাশের হুমকি ও অবরুদ্ধ রাখার অভিযোগ

আমতলীতে জমি দখলের পায়তারা; প্রাণনাশের হুমকি ও অবরুদ্ধ রাখার অভিযোগ

আমতলী প্রতিনিধিঃ জমি দখলের পায়তারা, প্রাণ নাশের হুমকি ও ভাড়াটে সন্ত্রাসী এনে রাতে ঘর-বাড়ী অবরুদ্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক আমতলী পৌর শহরের ২ নং ওয়ার্ডের শাহজালাল মীর রবিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে একই এলাকার প্রভাবশালী জাফর মোঃ সালেহ ও তার ভাই আবু সাইদ মোঃ রুহুল আমিন সিকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে শাহজালাল মীর বলেন, আমতলী পৌর শহরের ২ নং ওয়ার্ডের ৩০ নং চাওড়া মৌজায় ৪৩৯ নং খতিয়ানে ৪৫৫,৪৫৬,৪৯১,৪৯২,৪৯৪,৭৪৫ ও ৭৪৬ দাগের ২৭ শতাংশ জমি ১৯৮৪ সালে দলিল মুলে ক্রয় করে আমি ও আমার ওয়ারিশগণ ভোগদখল করে আসছি। গত ৩৯ বছরে ওই জমি নিয়ে কোন বিরোধ ছিল না। কিছুদিন পুর্বে ওই জমি পৌর শহরের ২ নং ওয়ার্ডের প্রভাবশালী জাফর ও আবু সাইদ সিকদার তাদের দাবী করে জোরপুর্বক দখলের পায়তারা চালাচ্ছে। জমি দখল করতে তারা আমাকে ও আমার ওয়ারিশগণকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। প্রায়দিন রাতে তারা ভাড়াটে সন্ত্রাসী এনে আমার ঘর-বাড়ী অবরুদ্ধ করে রাখছে। তাদের ভয়ে আমি রাতে ঘর থেকে বের হতে পারি না। আমরা গরীব মানুষ, তাদের ভয়ে আমরা জীবন নিয়ে সঙ্কিত। তিনি আরো বলেন, পুলিশ প্রশাসনকে জানালেও তারা প্রভাবশালী জাফর ও আবু সাইদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন দ্রæত ব্যবস্থা না নিলে তারা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাদের জীবন বিপন্ন করে দিতে পারে। দ্রæত পুলিশ প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান শাহজালাল মীর। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাকির হোসেন, জাফর মাতুব্বর, আলতাফ খান, রুস্তম গাজী ও কবির গাজী।

এ বিষয়ে আবু সাইদ মোঃ রুহুল আমিন প্রাণ নাশের হুমকি ও অবরুদ্ধ করে রাখার কথা অস্বীকার করে বলেন, উল্টো তারা আমাদের জমি জোরপুর্বক দখল করেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!