অতি বর্ষণে আমতলীর জনজীবন বিপযস্ত; ভয়াবহ জলাবন্ধতা; তলিয়ে গেছে আমনের বীজতলা | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
অতি বর্ষণে আমতলীর জনজীবন বিপযস্ত; ভয়াবহ জলাবন্ধতা; তলিয়ে গেছে আমনের বীজতলা

অতি বর্ষণে আমতলীর জনজীবন বিপযস্ত; ভয়াবহ জলাবন্ধতা; তলিয়ে গেছে আমনের বীজতলা

আমতলী প্রতিনিধিঃ টানা অতি বর্ষণে আমতলী জনজীবন বিপযস্ত হয়ে পরেছে। পানি নিস্কাশন না হওয়ায় ভয়াবহ জলাদ্ধতা দেখা দিয়েছে। পানিতে মাঠ থই থই করছে। তলিয়ে গেছে আমনের বীজতলা। চাষাবাদ প্রায় বন্ধ। পানি নিস্কাশন না হলে আমনের বীজতলা পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষকরা।

জানাগেছে, উপজেলায় ২৩ হাজার ৫’শ হেক্টর আমন ধান চাষ উপযুক্ত জমি রয়েছে। ধান চাষে এ জমির জন্য এক হাজার এক’শ ৭৫ হেক্টর আমনের বীজতলা তৈরি করেছেন কৃষকরা। টানা অতি বর্ষণে আমতলীর জনজীবন বিপযস্ত হয়ে পরেছে। পানিতে আমনের ক্ষেত থই থই করছে। তলিয়ে গেছে আমনের বীজতলা। জলকপাটগুলো দিয়ে পানি নিস্কাশন না হওয়ায় দেখা দিয়েছে উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা। দ্রুত পানি নিস্কাশন না হলে আমনের বীজতলা পচে যাওয়ার আশংঙ্কা রয়েছে। দ্রæত জলাবদ্ধতা নিরসনে দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। এছাড়া অতিবর্ষণে কষ্টে দিনাতিপাত করছে শ্রমিক, দিন মজুর ও হতদরিদ্র মানুষগুলো।

খোজ নিয়ে জানাগেছে, উপজেলার গুলিশাখালী, কুকুয়া, আঠারোগাচিয়া, হলদিয়া, চাওড়া, আমতলী সদর ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের সকল আমনের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। জলকপাটগুলো দিয়ে পানি নিস্কাশন না হওয়ায় ভয়াবহ জলাবন্ধতা দেখা দিয়েছে। এতে আমনের বীজতলায় পানি জমে আছে। কৃষকদের চাষাবাদ প্রায় বন্ধ রয়েছে।

অটো চালক সবুজ মিয়া বলেন, বৃষ্টিতে ঘর থেকে গাড়ী নিয়ে বের হতে পারছি না। খুবই কষ্টে দিন কাটাচ্ছি।

গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের ইব্রাহিম খলিল বলেন, খেকুয়ানী জলকপাট দিয়ে পর্যাপ্ত পানি নিস্কাসন না হওয়ায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। দ্রুত পানি নিস্কাশন না হলে কৃষকের আমনের বীজতলা পচে যাবে। তিনি আরো বলেন, কয়েকদিন আগে বীজতলা তৈরি করেছি তা পানির নীচে রয়েছে।

আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের কৃষক সোহেল রানা বলেন, অতি বর্ষণে জলাবদ্ধতা দেয়া দেওয়ায় আমনের বীজতলা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারনে জমি চাষাবাদ করতে পারছি না।

হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের কৃষক শিবলী শরীফ বলেন, শুধু পানি আর পানি। চারিদিকে পানিতে থই থই করছে। বীজতলা পানির নিচে তলিয়ে রয়েছে।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, টানা বর্ষণে জলাবন্ধতায় আমনের বীজতলা পানি নীচে তলিয়ে গেছে। এমন অবস্থায় আমনের বীজতলার বেশ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি কমে গেলে ক্ষতি কম হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!