মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
প্রধানমন্ত্রীর গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আমতলী ইউএনও’র সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আমতলী ইউএনও’র সংবাদ সম্মেলন

আমতলী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উলক্ষে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মৌলিক চাহিদা মেটাতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি হতদরিদ্র মানুষের বাসস্থান নির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর ঘোষনা ছিল গ্রাম হবে শহর। ওই ঘোষনা অনুসারে তিনি গ্রামকে শহরে রুপান্তিত করতে আমতলী উপজেলার ৬’শ ৬৭ জন হতদরিদ্র পরিবারের মাঝে গৃহ প্রদান করেছেন। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে সারা দেশে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। ওইদিনই উপজেলার ৭৫ পরিবারের মাঝে গৃহের চাবি হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ডাঃ জায়েদ আলম ইরাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, প্রেসক্লাব সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক রেজাউল করিম বাদল, হোসাইন আলী কাজী ও সৈয়দ নুহু-উল আলম নবীন প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!