আমতলীতে সরকারী ঘাটলা দখল করে রাতের আধারে খাস জমিতে ঘর নির্মাণ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে সরকারী ঘাটলা দখল করে রাতের আধারে খাস জমিতে ঘর নির্মাণ

আমতলীতে সরকারী ঘাটলা দখল করে রাতের আধারে খাস জমিতে ঘর নির্মাণ

আমতলী প্রতিনিধিঃ রাতের আধারে সরকারী ঘাটলা দখল নুরুল ইসলাম চৌকিদার খাস জমিতে ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আঠারোগাছিয়া ইউপি নারী সদস্য হাসনাহেনার সহযোগীতায় নুরুল ইসলাম এ ঘর তুলেছেন বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে গাজীপুর বন্দরের অন্তত তিন এক খাস জমি বে-দখল হয়ে যাবে বলে জানান স্থানীয়রা। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গাজীপুর বন্দরে।

জানাগেছে, আমতলী উপজেলার গাজীপুর বন্দর সংলগ্ন গাজীপুর নদীতে ৩০ বছর পুর্বে সরকারী অর্থায়নে ঘাটলা নির্মাণ করা হয়। ওই ঘাটলা দিয়ে বন্দরে আসা ব্যবসায়ীরা মালামাল উঠানামা করছে। গত ৫ আগষ্ট রাতে ওই ঘাটলা দখল করে স্থানীয় নুরুল ইসলাম চৌকিদার রাতের আধারে ঘর নির্মাণ করেছে। স্থানীয়দের অভিযোগ আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ নারী সদস্য হাসনাহেনা নুরুল ইসলামকে ঘর নির্মাণে সহযোগীতা করেছে। এতে ওই ঘাটলা দিয়ে ব্যবসায়ীদের মালামালা ওঠানামায় সমস্যা হচ্ছে। দ্রæত ওই ঘর উচ্ছেদ করে ঘাটলা দখল মুক্ত করার দাবী জানিয়েছে বন্দরের ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন,দীর্ঘদিনের পুরাতন ঘাটলা দখল করে নুরুল ইসলাম চৌকিদার ঘর নির্মাণ করেছেন। এতে ঘাটলা দিয়ে নৌকার মালামাল ওঠানামা করাতে সমস্যা হচ্ছে। দ্রুত এ ঘর উচ্ছেদ করে ঘাটলা দখল মুক্ত করার দাবী জানান তারা।

গাজীপুর বন্দরের ব্যবসায়ী হুমায়ুন ঢালী ও রাজিব আকন বলেন, সরকারী ঘাটলা দখল করে খাস জমিতে নুরুল ইসলাম চৌকিদার রাতের আধারে ঘর নির্মাণ করেছে। এটা গাজীপুর বন্দরের জন্য মারাত্মক হুমকি। ওই ঘর উচ্ছেদ করে ঘাটলা মুক্ত করে দেয়ার দাবী জানান তারা।

নুরুল ইসলাম চৌকিদার খাস জমিতে ঘর তোলার কথা স্বীকার করে বলেন, আমি ঘটনা দখল করে ঘর নির্মাণ করিনি। আমার ঘরের পাশে ঘাটলা রয়েছে।

আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য হাসনাহেনা বলেন, নুরুল হক চৌকিদার খাস জমিতে ঘর তুলেছেন তা আমি দেখেছি। কিন্তু আমি কোন সহযোগীতা করিনি।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের বলেন, বিষয়টি আমার জানা নেই। দ্রুত খোজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!