কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা
কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম

কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকারের দেয়া সীলমোহর সংবলিত ৩০ কেজির দুই বস্তায় ৬০ কেজির পরিবর্তে বাজারের প্লাস্টিকের একটি বস্তায় ৫০ কেজি চাল বিতরণ করা হয়েছে। খাদ্য বিভাগের নিয়োজিত ডিলার নূরুল হুদা এমন অপকর্ম করেছেন। উপজেলার ধুলাসার ইউনিয়নের ঘটনা। ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে খাদ্যবিভাগ বিষয়টি বুধবারে সরেজমিনে তদন্ত শেষে ওই ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন।

নূরুল হুদা বরাবর বাবলাতলা বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডধারী ৫০০ দরিদ্র মানুষকে ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি করে চাল বিতরণ করছিলেন। তিনি এই চাল বাবলাতলা বাজারের পরিবর্তে ধূলাসার পায়রাবন্দরের পুনর্বাসন প্রকল্পের একটি ভবনে নিয়ে বিতরণ করছিলেন। এবার সরকারি উদ্যোগে একইসঙ্গে দুই মাসের জন্য ৬০ কেজি করে চাল বিতরণের নির্দেশনা রয়েছে। ওই হিসেবে কলাপাড়া খাদ্যগুদাম থেকে নূরুল হুদা অর্ধেক চাল উত্তোলন করেন। তিনি সরকারের সীলমোহর সংবলিত ৩০ কেজির দুই বস্তা চালের পরিবর্তে বাজারের প্লাস্টিকের বস্তায় ভর্তি ৫০ কেজি চাল বিতরণ করেন। এনিয়ে বঞ্চিত মানুষ বুধবার অভিযোগ তোলেন। অভিযুক্ত নুরুল হুদাকে মোবাইল করলে তার সংযোগ বন্ধ পাওয়া গেছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নুরুল্লাহ জানান, এ ডিলারের বিরুদ্ধে অভিযোগ আসায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তার ডিলারশীপ বাতিলের পদক্ষেপ নেয়া হয়েছে। আর অবিক্রিত চাল খাদ্যবিভাগের লোকজনের উপস্থিতিতে যথাযথভাবে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর হোসেন জানান, তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!