তালতলীতে মামলা তুলে না নিলে এডিস মেরে জ্বলসে দেয়ার হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে মামলা তুলে না নিলে এডিস মেরে জ্বলসে দেয়ার হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ

তালতলীতে মামলা তুলে না নিলে এডিস মেরে জ্বলসে দেয়ার হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলী প্রতিনিধিঃ তিন লক্ষ টাকার চাঁদা দাবীর মামলা তুলে না নিলে খলিলুর রহমান ও তার পরিবারকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি দিচ্ছেন তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সেলিম মৃধা ও তার সহযোগীরা। তাদের ভয়ে খলিলুর রহমান ও তার পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারছেন না। রবিবার দুপুরে খলিলুর রহমান আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। দ্রুত তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তিনি। খলিলুর রহমান তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খলিলুর রহমান বলেন, প্রায় ৩৫ বছরে আগে কচুপাত্রা মৌজায় এক একর ৪১ শতাংশ জমিতে বসতভিটা নির্মাণ করে বসবাস করছি। ওই জমির মধ্যে ৩৪ শতাংশ জমি সাবেক ইউপি সদস্য সেলিম মৃধা, মস্তফা ফকির ও তার সহযোগীদের সাথে ওই সময় এ্যাওয়াজ বদল করা হয়। বর্তমানে ওই জমিতে আমার ছেলে রিয়াজ হোসেনের জন্য একটি টিন শেডের ঘর তুলতেছিলাম। গত ২ সেপ্টেম্বর সেলিম মৃধা, মস্তফা ফকির, জলিল মৃধা ও সোহেল মৃধাসহ ৭ জনে ওই জমিতে ঘর তুলতে আমার কাছে তিন লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আমি এ টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে ঘর তুললে বাঁধা দেয়। তাদের কারনে আমি আমার জমিতে ঘর তুলতে পারছি না। তারা আমাকে ও আমার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমি ও আমার পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারছি না। নিরুপায় হয়ে আমি গত ২০ সেপ্টেম্বর বরগুনা দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করি। আদালতের বিচারক নাহিদ হোসেন তালতলী থানার ওসিকে ওই মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। কিন্তু আমি এখন মামলা করে আরো বিপাকে পরেছি। তারা আমাকে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। মামলা তুলে না নিলে আমাকে ও আমার পরিবারের সদস্য এবং ঘর বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও এ্যাম্বুলেন্স এসিড মেরে জ্বলসে ফেলার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা আমার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য সেলিম মৃধা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জমিতে খলিলুর রহমান ঘর তুলছেন। ওই ঘর তুলতে বাঁধা দিয়েছি মাত্র।

তালতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, মামলার নথিপত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রæত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। তিনি আরো বলেন, এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকির অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!