কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের সভাপতি, তানজিল, সম্পাদক মুহসিন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের সভাপতি, তানজিল, সম্পাদক মুহসিন

কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের সভাপতি, তানজিল, সম্পাদক মুহসিন

আপন নিউজ অফিসঃ তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ “এই স্লোগানকে সামনে রেখে কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশন আলোচনা সভায় সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নেতৃত্বের পুর্ণগঠন করে থাকে। এরই ধারাবাহিকতায় কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশন ২০২৩-২৪ সেশনের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ তানজিল মাহমুদ সিকদার এবং সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন নির্বাচিত হয়।

কমিটিত সিনিঃ সহ সভাপতি, মোঃ হুমায়ূন সিকদার, সহ সভাপতি, রাকিবুল ইসলাম মাসুম, সহ সভাপতি, ওসমান সিকদার, সহ সভাপতি মাসুদ সিকদার,সাংগঠনিক সম্পাদক মোঃ তালিম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, আহমেদ সোহান, হেজবুল বাহার অর্থ সম্পাদক, রাইসুল সিকদার, সহ অর্থ সম্পাদক, সুমন সিকদার, দপ্তর সম্পাদক, সজল সিকদার।

শনিবার কুয়াকাটা হোটেল সি কুইন মিলনায়তনে কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের উপদেষ্টা ও খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার শিক্ষক মাও মোঃ ফোরকানুল ইসলাম

কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের উপদেষ্টা হেমায়েত উদ্দিন সিকদার বলেন, যেহেতু এটি একটি সামাজিক সংগঠন সেহেতু এখানে পদ নয় কাজই মুখ্য বিষয়। সামাজিক সংগঠনে বিভিন্ন দল,মত ও আদর্শের লোক থাকবে, কিন্তু আমাদের উদ্দ্যশ্য হবে এক। তাই সবাইকে মিলে মিশে একসাথে কাজ করার আহবান জানান। আমাদের উদ্দেশ্য ব্যক্তি সম্মান অর্জন না হয়ে, হোক ¯্রষ্টার সন্তুষ্টি অর্জন। স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের চেষ্টা যেন সর্বোচ্চ এবং আন্তরিকতার সাথে হয়।

কমিটি ঘোষনার পর নব নির্বাচিত সভাপতি মোঃ তানজিল মাহমুদ সিকদার তার শুভেচ্ছা বক্তব্যে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, মানবতার সেবার কাজে দায়িত্বপ্রাপ্ত সবার যোগ্যতা যেন আরো বৃদ্ধি করেন আল্লাহর কাছে সে প্রার্থনা করেন। কলাপাড়া সিকদার ব্লাড ডোনার্স ফাউন্ডেশনের কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগীতার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!