আমতলী আইনজীবীদের সঙ্গে বিচারপতির মতবিনিময় সভা | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলী আইনজীবীদের সঙ্গে বিচারপতির মতবিনিময় সভা

আমতলী আইনজীবীদের সঙ্গে বিচারপতির মতবিনিময় সভা

আমতলী প্রতিনিধিঃ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরউদ্দিন আমতলী আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতি কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।

আমতলী আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট মহসিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ মোঃ মশিউর রহমান খাঁন, অতিরিক্ত জেলা দায়রা জজ মেসবাহ উল হক, চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম, আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান, বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান বাহাদুর ও সাধারণ সম্পাদক আতিকুল হক।

সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ কাদের মিয়া ও অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস।মতবিনিময় সভার আগে বিচারপতি আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!