কলাপাড়ায় হজ্ব ওমরাহর পালনে প্রশিক্ষণ | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় হজ্ব ওমরাহর পালনে প্রশিক্ষণ

কলাপাড়ায় হজ্ব ওমরাহর পালনে প্রশিক্ষণ

আপন নিউজ অফিসঃ বাংলাদেশের ঐতিহ্যবাহী হজ্ব এজেন্সি রিয়াদুল জান্নাহ হজ্ব ওমরাহর গ্রুপের কলাপাড়া শাখা পায়রা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সি উদ্যোগে ৭ অক্টোবর শনিবার সকাল দশটায় কলাপাড়া প্রেসক্লাব মোঃ তৌহীদুর রহমান মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, পায়রা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ এনামুল হক। সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন, বাদুরতলী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ এরশাদুল্লাহ।

বক্তব্য রাখেন, বাদুরতলী কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোজাম্মেল হক, গাজীপাড়া মাদ্রাসার সহঃসুপার সৈয়দ মাওলানা মোহাম্মদ ইদ্রিস হোসেন, মাওলানা মোহাম্মদ এরশাদুল ইসলাম, গাজিপাড়া চাকামইয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন মোঃ রফিকুল ইসলাম মৃধা। সভায় হজ্জ ও ওমরাহ কার্যক্রমের উপর প্রশিক্ষণ দিয়েছেন আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক ও মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। সভায় বিভিন্ন ভিডিও চিত্রের মাধ্যমেও হজ্জ ও ওমরাহ বিষয়ের উপর দিকনির্দেশনা মুলক আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!